শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: চমৎকার একটা উপমার জন্য আফসান ভাইকে ধন্যবাদ

শওগাত আলী সাগর: গণমাধ্যম এখন নিজেকে সংবাদমাধ্যম হিসেবে না ভেবে উপ-রাজনৈতিক শক্তি হিসেবে ভাবছে।”- অসাধারন এই বিশ্লেষণটি করেছেন -সাংবাদিক, গবেষক, শিক্ষক আফসান চৌধুরী। গণমাধ্যম এখন আর নিজেদের ‘রাজনৈতিক শক্তি’ কিংবা রাজনৈতিক শক্তির উপর প্রভাব বিস্তারকারী ফোর্সের জায়গায় নেই। এটি এখন ‘সাব ফোর্স’ অনেকটা ‘সাব স্ট্যান্ডার্ড’ জিনিসের মতো। আফসান ভাইকে ধন্যবাদ জানাই এমন চমৎকার একটা উপমা ব্যবহার করার জন্য।

গণমাধ্যম যদি ‘উপ-রাজনৈতিক’ শক্তি হয়- তা হলে তাদের কর্মীরা কি? তারাও ‘সাব স্ট্যান্ডার্ড পলিটিক্যাল এক্টিভিষ্ট? আফসান চৌধুরী সম্ভবত এই বিষয়ে কিছু বলেননি। গতকাল সারা বিশ্বে ‘বিশ্ব সংবাদ দিবস’ পালিত হয়েছে। বাংলাদেশের এই দিবসটি নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে- এমন তথ্য বা খবর চোখে পড়েনি। গণমাধ্যমের যে কর্মীরা নানা বিষয়ে ফেসবুকে নিজেদের মতামত প্রকাশ করেন- তারা্ও ‘সংবাদ’ নিয়ে বা ’সংবাদ দিবস’ নিয়ে কোনো মতামত প্রকাশ করেছেন বলে চোখে পড়েনি। পড়েনি। হয়তো হয়ে থাকবে।

‘মেইন ফোর্স’ থেকে ছিটকে পরে ‘সাব ফোর্স’ হয়ে গেলে তখন আর নিজেদের বিষয় নিয়ে কথা বলারও সুযোগ থাকে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়