শিরোনাম
◈ ইরান যুদ্ধের কারণে জ্বালা‌নি ও সার সংক‌টে বাংলা‌দেশ, বো‌রো ও আমন মৌসু‌মে সেচ সমস‌্যা নি‌য়ে চি‌ন্তিত কৃষক ◈ প‌্যাট কামিন্স বললেন, বাংলাদেশের বিপক্ষে ভবিষ্যতে অনেকেই টেস্ট খেলতে চাইবে না ◈ বর্ডার-গাভাসকার ট্রফির সূচি ঘোষণা, স্মিথসহ পাঁচ অ‌স্ট্রেলিয়ান তারকার শেষ ভিজিট  ◈ আট হাজার সরকারি চাকুরের মুক্তিযোদ্ধা সনদ সন্দেহজনক ◈ টানা কয়েক দফা কমানোর পর এবার স্বর্ণের দাম আবার বাড়ল! ◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুর কালিয়াকৈরে বনরুই উদ্ধার

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পাচারকারীদের ফেলে যাওয়া একটি বনরুই উদ্ধার করা হয়েছে।

বনবিভাগের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় থেকে মঙ্গলবার ৩ ফুট লম্বা ও ১২ কেজি ওজনের বররুইটি উদ্ধার করা হয় বলে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ-আস-সাদিক জানান।

সাদিক বলেন, “গত ২৬ সেপ্টেম্বর ফেইসবুকের মাধ্যমে জানতে পারি যে, কালিয়াকৈর উপজেলায় একটিবনরুই ধরা পড়ার সেটি পাচারকারী চক্রের হাতে চলে গেছে।

“বনরুইটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি টিম তিনদিন ধরে ওই এলাকায় অভিযান চালায়। পরে ধরা পড়ার ভয়ে পাচারকারীরা বনরুইটি ফেলে দিয়ে পালিয়ে যায়।”

বনরুইটি আলো-বাতাস ও খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়েছে; সুস্থ হলে প্রাণিটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে বলে জানান এ বন কর্মকর্তা।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বনরুই পাচারকারী চক্রকে ধরার জন্য অভিযান চালাচ্ছে বলেও জানান সাদিক। সূত্র: বিডি নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়