শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল-সাবাহ

ডেস্ক রিপোর্ট: কুয়েতের নতুন আমির হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। তিনি সদ্য প্রয়াত আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র সৎভাই।শেখ সাবাহ’র অসুস্থতার সময় দেশটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন ৮৩ বছর বয়সী যুবরাজ শেখ নাওয়াফ।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান কুয়েতের আমির শেখ সাবাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।আনাদলু এজেন্সি জানায়, এরপর শেখ সাবাহ খালিদ আল-হামাদ আল-সাবাহ’র নেতৃত্বে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক শেষে এক বিবৃতিতে নতুন নিয়োগ আমিরের বিষয়টি জানানো হয়।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েতের ক্ষমতার পালাবদল হয় ভিন্নভাবে। দেশটিতে রাজপরিবারের পাশাপাশি একটি সংসদীয় ব্যবস্থা চালু আছে। ক্ষমতায় আসতে সংসদীয় সমর্থন দেশটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই-তিন শতাংশ ভোটে একজন আমিরকে অপসারণের ক্ষমতা আছে সংসদীয় কমিটির।

কুয়েতের রাজপরিবারকে বলা হয় সাবাহ পরিবার। এ পরিবারের দুইটি ধারা আল-জাবের এবং আস-সালেম। দশকের পর দশক ধরে এ দুই ধারার সদস্যরা কুয়েত শাসন করে আসছেন। সদ্য প্রয়াত আমির শেখ সাবাহ আল-আহমাদ এবং তার উত্তরাধিকারী নাওয়াফ আল-আহমাদ দুইজনেই আল-জাবের ধারার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়