শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড আক্রান্ত লিভারপুলের থিয়াগো

স্পোর্টস ডেস্ক : [২] কোভিড আক্রান্ত লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা। আক্রান্ত হওয়ার পর সেলফ-আইসোলেশনে আছেন এই মিডফিল্ডার।

[৩] থিয়াগো সম্প্রতি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে নাম লেখান। চেলসির বিপক্ষে জয় ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাবটির হয়ে অভিষেক হয় তার।

[৪] তবে গত সপ্তাহে লিগ কাপে লিংকন এফসি’র বিপক্ষে এবং সোমবার লিগে আর্সেনালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পাওয়ার ম্যাচে দলে ছিলেন না মাঝ মাঠের এই খেলোয়াড়।

[৫] মঙ্গলবার এক বিবৃতিতে থিয়াগোর করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করে লিভারপুল। আক্রান্ত হলেও তেমন কোনো লক্ষণ নেই ২৯ বছর বয়সী এই ফুটবলারের।

[৬] তার খুব কম লক্ষণ দেখা যাচ্ছে। তবে তার স্বাস্থ্য ভালো আছে এবং সুস্থ হয়ে উঠছে। এ ব্যাপারে ক্লাব কভিড-১৯ সম্পর্কিত প্রটোকল মেনে চলছে। থিয়াগো প্রয়োজনীয় সময় সেলফ-আইসোলেশনে থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়