শিরোনাম
◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতজুড়ে আন্দোলনকারী কৃষকরা ‘‌সন্ত্রাসবাদী’‌! ফৌজদারি মামলা কঙ্গনার বিরুদ্ধে

মুসফিরাহ হাবীব: [২] ফের বিতর্কে বলিউড '‌কুইন’ কঙ্গনা রানাওয়াত। কর্নাটকে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। তিনটি কৃষি বিল নিয়ে ভারতজুড়ে কৃষকরা আন্দোলন করায় তাদের '‌সন্ত্রাসবাদী’‌ বলে টুইট করেছিলেন অভিনেত্রী।এরপরই তার বিরদ্ধে গর্জে উঠেছে অরাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ভারতের কৃষক সমাজের একটা বড় অংশ। যার জেরেই এ মামলা দায়ের হয়েছে কর্নাটকে টুমকুরের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে।

[৩] ২০ সেপ্টেম্বর কঙ্গনা তার টুইটে ওই পোস্ট করার জন্য তার বিরুদ্ধে ভারতীয় দ্বন্দ্ববিধির ৪৪, ১০৮, ১৫৩, ১৫৩এ, ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখানো কৃষক আন্দোলন নিয়ে টুইটে প্রতিক্রিয়া জানিয়ে কঙ্গনা বলেছিলেন, “প্রধানমন্ত্রী, যদি কেউ ঘুমিয়ে থাকে, তাকে জাগানো যায়, যদি কেউ না বুঝতে পারে, তাকে বোঝানো যায়, কিন্তু যারা ঘুমোনোর ভান করে রয়েছেন এবং বুঝতে চাইছেন না তাদের জন্য কি করবেন?‌ আপনার বোঝানোয় তাদের কী যায় আসে? এরা সেই সন্ত্রাসবাদী, সিএএ-র আওতায় কারও নাগরিকত্ব না গেলেও, তারা রক্তবন্যা বইয়ে দিয়েছিলেন।”

[৪] কঙ্গনার এই ট্যুইট ঘিরে বিতর্ক শুরু হয়ে যায়। অনেকেই বলছেন, কঙ্গনা দরিদ্র কৃষকদের চরম অপমান করেছেন। সম্প্রতি বহু শিবসেনার সঙ্গে সংঘাতের জন্য বিতর্কে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলেও দাবি ওঠে সোশ্যাল মিডিয়ায়। যদিও কঙ্গনার পাল্টা দাবি, তিনি কখনও কৃষকদের সন্ত্রাসবাদী বলেননি। অভিযোগ প্রমাণ করতে পারলে ট্যুইটার ছেড়ে দেবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়