শিরোনাম
◈ ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধাক্কা, এক বছরে কমেছে প্রায় ১ লাখ ৯০ হাজার টন ◈ ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী ◈ বিশ্বকা‌পে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম ৩ লাখ টাকার উপ‌রে ◈ আন্দোলনের জেরে এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের বাড়তি উপস্থিতি ◈ ইরান যুদ্ধ নিয়ে দিশেহারা ট্রাম্প, বলছেন বিশ্লেষকরা ◈ আফগানিস্তা‌নের নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনতে আইসি‌সির পরিকল্পনা  ◈ এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি: দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ◈ ইসরায়েলে তেল রফতানি বন্ধ, নতুন বার্তা দিল ব্রাজিল ◈ সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ◈ ইয়ামাল–ওলমোদের ছন্দে ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর পদক্ষেপ বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে পর্যটন: মাহবুব আলী

তাপসী রাবেয়া: [২] গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে পর্যটন সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। মন্ত্রী বলেন, গ্রামীণ মানুষের জীবনমানের উন্নয়নে তিনি নিরন্তর কাজ করে চলেছেন।

[৩] মাহবুব আলী বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী গৃহহীনদের ঘর তৈরি করে দিচ্ছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার উদ্যোগের ফলেই এখন গ্রামে শহরের সব নাগরিক সুবিধা পৌঁছে যাচ্ছে।

[৪] প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রামীণ পর্যটনের উন্নয়নে কমিউনিটি বেইজড পর্যটন প্রসারের জন্য কাজ চলমান রয়েছে।

[৫] বিশ্ব পর্যটন দিবস-২০২০ উপলক্ষে রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

[৬] সভাপতির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বলেন, পর্যটনের অপার সম্ভাবনার দেশ হলেও আমরা আমাদের পর্যটন পণ্যকে এখনো বিশ্ববাসীর সামনে যথাযথভাবে তুলে ধরতে পারিনি। এর কারণে জিডিপিতে আমাদের পর্যটন শিল্পের অবদান এখন পর্যন্ত কম রয়েছে। পর্যটনের উন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ শুরু করেছি। সম্পাদনা: রায়হান রাজীব, শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়