শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৫, সুস্থ ১৭১৪

সারোয়ার জাহান: [২] দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ১৬১ জন।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

[৩] গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৬৮৫টি। এতে রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৫ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জন।

[৪]এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

সূত্র: যমুনা টেলিভিশন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়