শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদিয়া নাসরিন: ধর্ষণ বুঝতে হলে আমাদের সবার আগে ‘রাষ্ট্রচিন্তা’ বুঝতে হবে

সাদিয়া নাসরিন: খাগড়াছড়ি এবং সিলেটের ধর্ষণ নিয়ে তুমুল শোরগোলে আমরা নজর দেওয়ার সময় পাইনি আরো ছয়দিন আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, যিনি কিনা ‘ছাত্র অধিকার পরিষদ’ নামের একটি সংগঠনের কর্মী, তাঁরই সংগঠনের একজনের বিরূদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে মোটামুটি একাই লড়াই করে যাচ্ছেন। তাকে সংঘবদ্ধভাবে হয়রানি করা হচ্ছে, সাইবার এ্যাটাক করা হচ্ছে, শেইমিং করা হচ্ছে। কিন্তু মেয়েটি লড়ে যাচ্ছেন।

সেই ধর্ষণের সহযোগীতা এবং সাইবার হয়রানির হুমকি দাতা এবং সামাজিকভাবে হয়রানির অভিযোগে অভিযুক্ত এই সংগঠনের নেতা নুরু (ওরফে নুরা)। সে আবার ধর্ষণের অভিযুক্ত মামুনকে সংগঠন থেকে বহিষ্কারও করেছে। মানে ঘটনা এডমিট করেছে।
কিন্তু, যেহেতু এই ধর্ষণের অভিযোগের সাথে কোন না কোনভাবে নুরা সম্পৃক্ত, আমরা অবশ্যই এই অভিযোগ এডমিট করবোনা। এ নিয়ে বেশি কথা বলবোনা। এবং এর পেছনে আমরা ‘রাজনৈতিক উদ্দেশ্য’, ‘সরকারের চক্রান্ত’ এসব কারণকে স্টাবলিশ করবো। এবং ফোকাসটা ধর্ষণ থেকে সরিয়ে রাজনৈতিক দিকে নিয়ে যাবো।
এবং অবশ্যই আমাদের গণমাধ্যম অভিযোগকারী নারীর অভিযোগ তদন্তের চাইতে বেশি গুরুত্ব দেবে নুরার সাফাই বক্তব্যকে, নুরার পক্ষের বিক্ষোভ আন্দোলন সংগ্রামকে, নুরার বউ এর “আমার স্বামী এমন কাজ করতেই পারেনা” স্টেটমেন্টকে। এসব ডামাডোলে ওই অভিযোগকারী মেয়েটি নুরা গ্যাং এর সংঘবদ্ধ আগ্রাসনের মুখে কোনঠাসা হতে হতে এক সময় মিলিয়ে যাবে। যেমন সব মেয়েই যায়।
এবং আমরা দুনিয়ার তাবৎ ধর্ষণের বিচার চাইবো। কিন্তু এখানে চুপ করে থাকবো। কারণ নুরা ‘ছাত্রলীগ’ নয়, ‘যুবলীগ’ নয়, ‘আওয়ামীলীগ’ নয়। এখানে ‘প্রতিবাদ’ করলে ঠিক জমেনা আর কি! কারণ, ধর্ষণ কেবল ছাত্রলীগই করতে পারে, কিন্তু নুরার ছাত্র অধিকার পরিষদ কোনভাবেই ধর্ষণ করতে পারেনা।
কারণ, নুরা হলো আমাদের ‘বিশেষ’ গোষ্ঠির বিশেষ পরিকল্পনার অংশ, যার পেছনে বিশাল বিশাল সুশীল চেতনাবাজের বিশাল বিশাল বিপ্লবী এজেন্ডা আছে, যেখানে বাম-ডান-জামাত-হেফাজত এক হয়ে মিলে মিশে এক ‘রাষ্ট্রচিন্তা’কে ত্বরান্বিত করে।
সুতরাং ধর্ষণ বুঝতে হলে আমাদের সবার আগে ‘রাষ্ট্রচিন্তা’ বুঝতে হবে। ধর্ষণের প্রতিবাদ করতে হলে আমাদের খুব ‘সিলেক্টিভ’ হতে হবে। ধর্ষণের বিচার চাইতে হলে আমাদের যার যার এজেন্ডা আগে পরিষ্কার করে নিতে হবে। এরপর সব ঠিক থাকলে আমরা শ্লোগান তুলবো, “ধর্ষকের কোন দল নেই”। ঠিক আছে না ? ফেসবুক থেকে
  • সর্বশেষ