শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গেমস খেলতে না দেয়ায় মাদারীপুরে স্কুলছাত্রের আত্মহত্যা

মাদারীপুর প্রতিনিধি: [২] মাদারীপুরের কালকিনিতে মোবাইলে ভিডিও গেম খেলতে না দেয়ায় ও মা বকুনি দেয়ায় অভিমানে রাতে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে ১৬ বছরের স্কুলছাত্র নীরব বেপারী।

[৩] বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ঠেংগামাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] মাদারীপুরের কালকিনিতে মোবাইলে ভিডিও গেমস খেলতে না দেয়ায় অভিমানে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ১৬ বছরের স্কুলছাত্র।

[৫] নীরব বেপারী নামের ওই কিশোর কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্র। সে কাতার প্রবাসী আ. কাশেম বেপারীর ছেলে।

[৬] পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোবাইলে ভিডিও গেম খেলা নিয়ে ছেলে নীরবকে বকা ও মারধর করে তার মা। পরে রাতে নীরব পাশের ঘরে অভিমান করে চলে যায় পরে তার দাদি ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে মানুষ নিয়ে দরজা খুলে দেখে নীরব গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে ঝুলে আছে। রাতে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে সকালে মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তর জন্য পাঠান।

[৭] কালকিনি থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। মরদেহ পোস্টমর্টেম করার জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না এটি আত্মহত্যা নাকি হত্যা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়