শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ খামেনি হত্যার নিন্দা না করায় ভার‌তের অভ‌্যন্ত‌রেই সমালোচনার মুখে নরেন্দ্র মোদীর সরকার ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গফুর টাওয়ারে র‌্যাবের অভিযানে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: [২] রাজধানী তোপখানা রোডের গফুর টাওয়ারে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদন ও মানহীণ অক্সিমিটার, প্রেসার মেশিন ও ডেঙ্গু পরীক্ষার কিট রাখার অভিযোগে ১৪টি সার্জিক্যাল দোকানকে সাড়ে ১৫ লাখ টাকা জমিানা করা হয়েছে।বুধবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

[৩] অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অক্সিমিটার ও প্রেসার মেশিন রেজিস্টার্ড পণ্য। কিন্তু আমাদের কাছে অভিযোগ ছিল, কেউ ৩টি মেশিন কিনে নিয়ে গেছেন। এরপর একটি মেশিন কাজ করলেও অপর দুটি করছে না। এরই প্রেক্ষিতে অভিযানটি চালানো হয়। এ সময় দেখা যায়, অনুমোদন ও মানহীণ অক্সিমিটার, প্রেসার মেশিন ও এমনকি ডেঙ্গু কীট বিক্রির জন্য রাখা হয়েছে। এসব অভিযোগে ১৪টি সার্জিকাল দোকানকে ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে কয়েকজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অভিযানকালে বিপুল পরিমাণ মেডিক্যাল সার্জিক্যাল পণ্য জব্দ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়