শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পকে বিষমাখানো প্যাকেটটি পাঠিয়েছেন কানাডার এক নারী

সালেহ্ বিপ্লব: [২] রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) একজন মুখপাত্র জানান, প্রাথমিক আলামতে নিশ্চিত হওয়া গেছে, প্যাকেটটি কানাডা থেকে হোয়াইট হাউসে পাঠানো হয়েছে। এখনও প্রেরণকারী নারীর নাম-পরিচয় জানা যায়। এফবিআইকে তদন্তে সহযোগিতা করছে আরসিএমপি। স্পুৎনিক

[৩] যুক্তরাষ্ট্রের সময় শনিবারে মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে একটি প্যাকেট পাঠানো হয়। পরীক্ষানিরীক্ষার পর নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত হন, এতে ভয়ংকর বিষ মেশানো রয়েছে। সিএনএন

[৪] এমন আরও কোনও প্যাকেট কোনও সরকারি দপ্তরে এসেছে কি না, ঘটনার পর পরই তা পরীক্ষা করতে শুরু করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্ট, সিক্রেট সার্ভিস ও পোস্টাল ইন্সপেকশন সার্ভিস। তবে এফবিআই বলেছে, এ মুহূর্তে তারা জননিরাপত্তার জন্য কোনও হুমকি দেখতে পাচ্ছেন না। ইনডেপেন্ডেন্ট

[৫] যে বিষটি মাখানো হয়েছিলো প্যাকেটে, তার নাম রিসিন। এটির গন্ধ শুঁকলে শরীরের কলকব্জা বিকল হয়ে মানুষ মারা যায়। তবে হোয়াইট হাউসের ঠিকানায় আসা সব কিছুই পরীক্ষা-নিরীক্ষা করে প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়। নিউ ইয়র্ক টাইমস

[৬] হোয়াইট হাউস বা মার্কিন আর কোনও সরকারি দপ্তরে বিষমাখানো চিঠি পাঠানোর ঘটনা নতুন নয়। ২০১৮ সালে নৌবাহিনীর এক সদস্য উটাহ থেকে এমন প্যাকেট পাঠিয়েছিলো প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী জেমস মাট্টিসের কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়