শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় ভেষজ ঔষধের পরীক্ষার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লিহান লিমা: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আরো দুই সংস্থার গবেষকরা করোনা ভাইরাসের চিকিৎসার জন্য ভেষজ ওষুধের তৃতীয় পর্যায়ের পরীক্ষার প্রোটোকল তৈরি করেছেন। এতে ওষুধের সুরক্ষার বিষয়টিতে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। এনডিটিভি

[৩]ডব্লিউএইচও এর আফ্রিকান অঞ্চলের পরিচালক প্রসপার তুমুসিমি বলেন, ‘যদি ঐতিহ্যগত ভেষজ ওষুধ নিরাপদ, কার্যকরী ও গুণগত মানসম্পন্ন বলে প্রমাণিত হয় তাহলে ডব্লিউএইচও তা স্থানীয়ভাবে দ্রুত ও ব্যাপক উৎপাদনের জন্য সুপারিশ করবে।’ এ কাজে ডব্লিউএইচও’র সহযোগী হিসেবে কাজ করবে আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশন এবং আফ্রিকান ইউনিয়ন কমিশন ফর সোশ্যাল অ্যাফেয়ার্স।

[৪]তবে এই সময় সংস্থাটি মাদাগাস্কারের প্রেসিডেন্টের গত এপ্রিলে বলা করোনার চিকিৎসায় উপযোগী দাবী করা ‘আর্টেমিসিয়া’ গাছ থেকে তৈরি বিশেষ পানীয় নিয়ে কোনো মন্তব্য করেনি। এই ঔষধটি ম্যালেরিয়ার চিকিৎসায় সফল হিসেবে প্রমাণিত হয়েছে।

[৫]আর্টেমিসিয়ার আদি উৎস এশিয়া হলেও গরম এবং রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় এই গাছ হয়। ২ হাজারেরও বেশি বছর ধরে চীনের ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে এই আর্টেমিসিয়া ব্যবহৃত হয়ে আসছে।

[৬]মে মাসে ডব্লিউএইচও জানিয়েছিলো, আর্টেমেসিয়া কোভিড-১৯ মোকাবিলা করতে পারে এমন কোনও প্রমাণ নেই। তবে এই অনুমোদনের ফলে এশিয়া, ইউরোপ এবং আমেরিকা মহাদেশে চলা ভেষজ ঔষধ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার গতি বাড়বে এবং গবেষণাকাজ উৎসাহিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়