শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুহুল আমিন: সমাজের জন্য একজন শফী খুব গুরুত্বপূর্ণ কেউ নন

রুহুল আমিন: হেফাজতের আমির শাহ আহমদ শফীর বিকাশ একটি অন্তঃসারশূন্য সমাজের ইঙ্গিত বহন করে। যেমনটা ভারতের রকস্টার গুরু রাম রহিম সিং এর বিকাশ ঘটেছিলো। একজন শফীর বিদায় বা রাম রহিম সিংয়ের পতন কোনোটাই সেই রিক্ত সমাজের কোনোরূপ পরিবর্তন ঘটাবে না। সমাজের জন্য একজন শফী বা রাম রহিম সিং খুব গুরুত্বপূর্ণ কেউ নয়। তবে শাসক চক্র বা সরকার কীভাবে এই রিক্ত সমাজের নিঃস্ব মানুষগুলোকে সামাল দেবে তার জন্য একজন শফী খুব দরকারি। তাই তার মৃত্যুর ভেতর দিয়ে সেখানে যে শূন্যতা তৈরি হবে, এতো জনগণের কোনো লাভ-ক্ষতি নেই। হয়তো শাসক চক্র বা সরকার কিছুদিন বেকায়দায় থাকতে পারে, যতোক্ষণ সে আরেকজন শফীকে প্রতিষ্ঠিত করতে না পারে। আমার বন্ধুদের অনুরোধে এই লেখা। তার মৃত্যু নিয়ে আমার মন্তব্য নিষ্প্রয়োজন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়