শিরোনাম
◈ ১২ দিনে ২৮ লাখ ডাউনলোড হয়েছে মেটার মিউজ ◈ চট্টগ্রাম-৩ আস‌নের আওয়ামী লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ঢাকায় গ্রেপ্তার ◈ পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি কে‌নো ভারতকে ক্ষুব্ধ করে তুলছে ◈ দূরপাল্লা ও নগর পরিবহনে কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া ◈ অস্ট্রেলীয় নারীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ৯০ হাজার ডলার ঘুষের অভিযোগ, গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি (ভিডিও) ◈ ‘ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী ◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা!

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফের আদালতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দিকে নজর রাখার অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে

দেবদুলাল মুন্না: [২] ফোনের ক্যামেরা ব্যবহার করে এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ। ব্যবহারকারীর অজান্তেই তাঁর ফোনের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে।

[৩] গত বৃহস্পতিবার সান ফ্রান্সিস্কোর এক আদালতে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন নিউ জার্সির ইন্সটাগ্রাম ব্যবহারকারী ব্রিটানি কনডিটি। তিনি অভিযোগ করে বলেন, ইনস্টাগ্রাম ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর গোপন তথ্য ও ছবি পেয়ে যাচ্ছে ফেসবুক। অন্য কোনও ভাবে তা পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, খুবই গোপন ও ব্যক্তিগত তথ্য পেয়ে যাচ্ছে ফেসবুক। এইসব তথ্য যে কোনও কাজে লাগানো যেতে পারে বলেই তাঁর আশঙ্কা। টেকডটনেট ও ভার্জ নিউজ

[৪] দ্য ওয়াল জানায়, তবে এই অভিযোগ অস্বীকার করেছে ফেসবুক। তাদের তরফে জানানো হয়েছে, সব অভিযোগের জবাব দিতে তারা তৈরি। ফেসবুক বলছে, যান্ত্রিক ক্রুটির জন্য বারবার আইফোনের ক্যামেরা ব্যবহার করার ভুয়ো নোটিফিকেশন যাচ্ছে ব্যবহারকারীদের কাছে। কিন্তু আসলে সেই রকমের কোনও ঘটনা ঘটেইনি। এটা সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটি। তাতেই ভয় পাচ্ছেন ব্যবহারকারীরা। সেই সমস্যা তারা ঠিক করছে বলেও জানিয়েছে।

[৫]এর আগে জুলাই মাসে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ ওঠে ফোটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের মাধ্যমে আইফোন ব্যবহারকারীদের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ব্যবহারকারীদের অজান্তেই অ্যাকটিভ থাকছে ফোনের ক্যামেরা। আর তা থেকেই তাঁদের ব্যক্তিগত ছবি পাচার হয়ে যাচ্ছে।

 

 

  • সর্বশেষ