শিরোনাম
◈ গুগল সদর দফতর পরিদর্শনে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল, এআই ও শিক্ষা আধুনিকায়নে সহযোগিতার আলোচনা ◈ গাভাসকরের আগাম সতর্কবার্তা ভারতীয় ক্রিকেট বো‌র্ডের নতুন নির্বাচককে  ◈ ‘আমাকে বাঁধিও না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও’ বাঁশের আড়ায় ওড়না ঝুলিয়ে শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা ◈ ফ্রান্সে জেন-জির ব্যাপক বিক্ষোভ, আটক ৪৪০ ◈ এক বছর আগেই বিশ্বকাপের ডঙ্কা, বৃহস্প‌তিবার সূচি প্রকাশ ◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজিটাল মিডিয়ার গতি ও প্রভাব অনেক বেশি, গাইডলাইন জরুরি বললো মোদী সরকার

রাশিদুল ইসলাম : [২] ইলেক্ট্রোনিক মিডিয়ার চেয়ে ডিজিটাল মিডিয়ার ব্যাপারে বেশি সতর্ক হতে সুপ্রিম কোর্টকে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কারণ ডিজিটাল মিডিয়াই মানুষকে বেশি প্রভাবিত করছে। এর স্বচ্ছতা ও মান রক্ষিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব অনেক বেশি আইনের। সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটি মামলার শুনানিতে আদালতে জানিয়েছে মোদী সরকার। টাইমস অব ইন্ডিয়া

[৩] ভারতের সরকারি কৌঁসুলি আদালতে বলেন, এখন ডিজিটাল মিডিয়ার দৌড় অনেক বেশি দ্রুত। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো অ্যাপে সহজে বেশি মানুষের কাছে পৌঁছে যায় এই মিডিয়া।

[৪] পাশাপাশি ভারত সরকার দাবি করে, প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় যথেষ্ট প্রস্তুতি নিয়ে ও বিচার করে তবে কোনও খবর প্রকাশ করা হয়। কিন্তু ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের দায়িত্ব এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষিত হয় না প্রায়ই। এটা ভারত সরকারের পর্যবেক্ষণ বলে ডিজিটাল মিডিয়ার জন্য নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া জরুরি বলে আদালতকে জানানো হয়।

[৫] সম্প্রতি সুদর্শন টিভি নামের একটি বেসরকারি খবরের চ্যানেলের বিরুদ্ধে মামলা দায়ের হয় ভারতের সুপ্রিম কোর্টে। অভিযোগ, সেই চ্যানেলে দাবি করা হয়, ভারতে সরকারি চাকরির ক্ষেত্রে মুসলমানরা অনুপ্রবেশ করছে। এ নিয়ে সতর্ক করে আদালত জানায়, “একটি সম্প্রদায়কে লক্ষ করে এরকম নির্দিষ্টি কোনও মিথ্যে চাপিয়ে দেওয়া যায় না। এটা সাধারণ মানুষের সংবেদী মনকে উস্কানি দেওয়া ছাড়া কিছুই নয়।”

  • সর্বশেষ