শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ আলী আরাফাত: সমস্যা আমাদের দ্বিচারিতায়

মোহাম্মদ আলী আরাফাত: আমরা ভারতের সাথে বানিজ্য ঘাটতি নিয়ে সমালোচনা করি, আবার আমরাই ইলিশ রফতানি নিয়েও সমালোচনা করি। আমাদের সমস্যা কোথায়?  সমস্যা আমাদের দ্বিচারিতায়।
আমি মনে করি, বাংলাদেশ থেকে ভারতে কোন পণ্য রফতানি নিয়ে কোন অভিযোগ তোলাই উচিত না, কারন আমরা যত পণ্য রফতানি করবো ততো বানিজ্য ঘাটতি কমবে। এর আগেও এলপিজি (গ্যাস) রফতানি নিয়েও একই রকম সমালোচনা হয়েছিল। অথচ, এলএনজি আমদানি করে এলপিজি রফতানি করতে পারলে বাংলাদেশের অর্থনীতি লাভবান হবে, ভারতের সাথে বানিজ্য ঘাটতি কমবে।
বরং আমদানি নির্ভরতা কমিয়ে আনার ক্ষেত্রে আমাদের আরো উদ্যোগী হওয়া দরকার। পিঁয়াজ আমদানির ক্ষেত্রেও আমাদের ভারত নির্ভরতা কাটিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। তাহলেও বাংলাদেশেরই লাভ। বৈদেশিক মুদ্রা (ডলার) বাঁচবে, ভারতের সাথে বানিজ্য ঘাটতি আরো কমবে।
আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ভারতের সাথে বানিজ্য ঘাটতি কিভাবে কমানো যায়। অর্থাৎ, রফতানি বাড়িয়ে, আমদানি কমানোর চেষ্টা করা। অথচ, আমরা আটকে আছি ‘ইলিশ’ আর ‘পিঁয়াজ’ এর সস্তা অংক নিয়ে। ফেসবুক থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়