শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে চীন সীমান্তে ১০ হাজার বছরের পুরোনো লেক খুঁজে বের করছে ভারত

ডেস্ক রিপোর্ট: লেকটা রয়েছে, জানেন বিশেষজ্ঞরা। সেটির বয়স নেহাত কম নয়। ১০ হাজার বছরের পুরোনো এই লেকই এখন খুঁজে বেড়াচ্ছে ভারতীয় সেনাবাহিনী। দেশের সর্বাধিক বিপদসঙ্কুল ও উচ্চতম সীমান্ত দৌলত বেগ ওল্ডিতে পানির উৎস খুঁজে বের করাই এখন চ্যালেঞ্জ ভারতীয় সেনাবাহিনীর সামনে।

তবে আশার আলো দেখাচ্ছেন প্রখ্যাত ভূতত্ববিদ ড. রীতেশ আর্য। তিনি বলছেন, ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমেই ১৭ হাজার ফুট উঁচুতে মিলতে পারে ১০ হাজার বছরের পুরোনো লেকের সন্ধান। পূর্ব লাদাখে দৌলত বেগ ওল্ডিতে এই মুহূর্তে কাজ চলছে। ড. রীতেশ আর্যের সঙ্গে কাজ করছে ভারতীয় সেনারা।ওই ১০ হাজার বছরেরর পুরোনো লেকের সন্ধানে খনন কাজ চালানো হচ্ছে বলে জানা গেছে।

চলতি বছরের মে মাস থেকেই ভারত-চীন সংঘাত খবরের শিরোনামে। তাই লাদাখের সর্বোচ্চ সীমায় ভারতীয় সেনাবাহিনী খুঁজছে ঘাঁটি তৈরির অনুকূল পরিবেশ। ১৭ হাজার ফুট উচ্চতায় ওই লেকই দেবে খাবার পানির সন্ধান, জানাচ্ছেন ড. আর্য।
এর আগেও সিয়াচেন হিমবাহ ও বাটালিকের উচ্চতায় সেনার সঙ্গে কাজ করেছেন ড. রীতেশ আর্য। ইতিমধ্যেই দৌলত বেগ ওল্ডি পর্যবেক্ষণ করেছেন তিনি। ২৮ দিন কাটিয়েছেন কারু থেকে টাংগেল এলাকা ঘুরে। কোথাও খাবার পানির সন্ধান মেলে কিনা, তার খোঁজ চলছে।

ইন্ডিয়া টুডেকে বুধবার ড. আর্য জানিয়েছেন, পূর্ব লাদাখের বরাফাবৃত ভূমিতে, যেখানে পাহারায় রয়েছে সেনা সদস্যরা, সেখানেও পানির সন্ধান খুঁজে বের করেছেন তিনি। ড. আর্য বলছেন, তিনি আশাবাদী দৌলত বেগ ওল্ডিতেও খাবার পানির সন্ধান মিলবে। কারণ এই এলাকার হাইড্রো জিওলজিক্যাল পরিবেশ পানি থাকার অনুকূল। ফলে ড্রিলিং চলছে।

১০ হাজার বছর আগেকার ওই লেকটির নাম পালেও লেক। পানির এই উৎস পাওয়া গেলে হয়ত সেখানে সেনাবাহিনী সদস্যদের মনোবল অনেকটাই বৃদ্ধি পাবে, এমনকি ওই এলাকায় ভ্রমণার্থীদেরও সুবিধা হবে। পর্যটন ব্যবসার সঞ্চার হতে পারে বলেও তিনি আশাবাদী।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়