শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘ ৫ মাস পর লালমনিরহাটে ট্রেন চলাচল শুরু

লালমনিরহাট প্রতিনিধি: [২] বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ৫০ শতাংশ অনলাইন ও ৫০ শতাংশ কাউন্টারে টিকিট সুবিধা দিয়ে লালমনিরহাট থেকে বুড়িমারী, কুড়িগ্রাম, সান্তাহার, বিরল-দিনাজপুর রুটে এসব ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের উপস্থিতি ছিল খুবই কম। তবে উপস্থিত যাত্রীরা দীর্ঘদিন পর ট্রেন যাত্রার সুযোগ পেয়ে অনেক খুশি।

[৩] লালমনিরহাট থেকে বুড়িমারী রুটের যাত্রী আব্দুস সামাদ বলেন, ট্রেন যাত্রা নিরাপদ আর খরচও কম। দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যসহ নানা সমস্যায় পড়তে হয়েছে। আবারও ট্রেন চলাচল শুরু হওয়ায় আমরা খুব খুশি। ট্রেন চলাচল শুরু হওয়ায় সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে।

[৪] ট্রেনচালক মানিক মিয়া বলেন, করোনা পরিস্থিতির কারনে অনেকদিন ধরেই অলস সময় কাটছিল। আবারও ট্রেন চলাচল শুরু হওয়ায় কর্মব্যস্ত জীবনে ফিরতে পেরেছি। আসলে ট্রেনের হুইসেল না বাজলে ভালো লাগে না।

[৫] লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) তাপস কুমার দাস বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে লালমনিরহাট স্টেশন থেকে সকল রুটে যাত্রীবাহী লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চালু হয়েছে। নির্ধারিত আসনের চেয়ে ট্রেনে অতিরিক্ত যাত্রী ভ্রমণে রেলওয়ে কর্মচারীরা নজর রাখবেন। এসব ট্রেন চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। বর্তমানে ট্রেনে যাত্রী সংখ্যা কম হলেও আস্তে আস্তে তা স্বাভাবিক হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়