শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৬ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুধবার থেকে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে আ. লীগ

বাশার নূরু: [২] তিন জেলা পরিষদ, ৯ উপজেলা এবং ৬১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরম বিতরণ ও জমার কার্যক্রম বুধবার (১৬ সেপ্টেম্বর) শুরু হবে। যা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

[৩] আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন সংগ্রহ এবং জমা দিতে এক বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে।

[৪] বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে এবং কোনো প্রকার জনসমাগম না করে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার অনুরোধ করা হয়েছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়