শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোমের ফিউমিচিনো বিমানবন্দর পেল বিশ্বের প্রথম ফাইভ স্টার এ্যান্টি কোভিড এ্যাওয়ার্ড

রাশিদুল ইসলাম : [২] আন্তর্জাতিক বিমান বন্দর রেটিং এজেন্সি স্কাইট্রাক্স এ পুরস্কার দিয়েছে। বিমানবন্দরটির স্যানিটেশন ব্যবস্থা সহ কোভিড মোকাবেলায় অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণে গৃহীত পদক্ষেপ বিবেচেনা করে এ পুরস্কার দেয়া হয়। সিএনএন

[৩] ইতালির এ বিমানবন্দরটি খুবই ব্যস্ততম এবং তা লিওনার্দো দ্য ভিঞ্চি ইন্টারন্যাশনাল বিমানবন্দর হিসেবেও পরিচিত। বিমানবন্দরটির প্রক্রিয়াগত দক্ষতা যাচাই, ভিজ্যুয়াল পর্যবেক্ষণ বিশ্লেষণ ও এটিপি নমুনা পরীক্ষার সংমিশ্রণ পরীক্ষা করে দেখ স্কাইট্রাক্স।

[৪] গত পহেলা সেপ্টেম্বর বিমানবন্দরটিতে ৭ হাজার বর্গফুটের কোভিড টেস্ট সেন্টার খোলা হয়। এটি তদারকি করে ইতালির রেড ক্রস।

[৫] বিমানবন্দরে মাস্ক পরিধান বাধ্যতামূলক, পরিচ্ছন্ন কর্মীর তদারকি ও তাদের দক্ষতাও বিবেচনা করা হয়। স্কাইট্রাক্সের সদর দফতর ব্রিটেনে এবং এটি শুধু ইউরোপের বিমানবন্দরগুলো তদারকি করতে পারে।

[৬] স্কাইট্রাক্সের সঙ্গে যৌথভাবে এফসিও আরো তিনটি বিমানবন্দরকে থ্রি স্টার এ্যান্টি কোভিড এ্যাওয়ার্ড দিয়েছে। এগুলো হচ্ছে স্পেনের মালাগা কোস্টা ডেল সোল এয়ারপোর্ট, ফ্রান্সের নিচ কোটে ডি আজুর এয়ারপোর্ট ও লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট।

  • সর্বশেষ