শিরোনাম
◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডাকাতি মামলায় পুলিশসহ ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড

মহসীন কবির : [২] ঢাকার খিলক্ষেত থানায় ডাকাতির মামলায় সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জনৈক আলম খান ও স্যামুয়েল বৈদ্যকে খালাস প্রদান করেন আদালত। ডিবিসি টিভি ও জাগোনিউজ

[৩] কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মনিরুল ইসলাম, সৈনিক সাজ্জাদ হোসেন, লুৎফর রহমান খান, লিটন হাওলাদার ও পুলিশের এসআই মোসাদ্দেক হোসেন খান।

[৪] মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি জেকে সেলস অ্যান্ড কোম্পানির ম্যানেজার মাঈন উদ্দিন ১৮ লাখ টাকা বনানীর সাউথ ইস্ট ব্যাংকে জমা দেয়ার উদ্দেশে বের হন। সে সময় আসামিরা টাকাসহ মাঈনকে গাড়িতে তুলে নিয়ে ভাষানটেকের মাটিকাটা এলাকায় টাকা নিয়ে তাদের নামিয়ে দেয়।

[৫] এ ঘটনায় খিলক্ষেত থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেন মাঈন উদ্দিন। মামলার পর আসামিদের কাছ থেকে ১২ লাখ টাকা ও মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। একই বছর ৩০ মে সাতজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় বিভিন্ন সময় ১৬ জন আদালতে সাক্ষ্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়