শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৪ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকার মাস্কে বারবার ভেসে উঠল নির্যাতিতদের নাম

রাশিদুল ইসলাম : [২] ইউএস ওপেনের প্রতি রাউন্ডে তার কালো মাস্কে সাদা অক্ষলে জ¦লজ¦ল করে উঠে এসেছে বর্ণবৈষম্যের শিকার মানুষদের নাম। ফাইনালে ১২ বছরের আফ্রিকান-আমেরিকান কিশোর তামির রাইসের নাম লেখা মাস্ক পরেছিলেন ওসাকা।

[৩] ২০১৪ সালে ওহায়োতে শেতাঙ্গ পুলিশের গুলির শিকার হয় তামির। ফাইনালের মতোই বিভিন রাউন্ডে ব্রেওনা টেলর, এলিজা ম্যাকক্লেইন, আহমাদ আরবেরি, ট্রায়ভন মার্টিন, জর্জ ফ্লয়েড, ফিলান্দো কাসটাইলদের নাম এসেছে তার মাস্কে। শুধুমাত্র নিজের জন্য নয়, এই নির্যাতিতদের হয়েও যেন লড়াইয়ে জিতে গেলেন ওসাকা।

[৪] ইউএস ওপেনের প্রতি রাউন্ডে তার মাস্কে উঠে এসেছে বর্ণবৈষম্যের শিকার মানুষদের নাম। ফাইনালে ১২ বছরের আফ্রিকান-আমেরিকান কিশোর তামির রাইসের নাম লেখা মাস্ক পরেছিলেন ওসাকা। ২০১৪ সালে ওহায়োতে শেতাঙ্গ পুলিশের গুলির শিকার হয় তামির। ফাইনালের মতোই বিভিন রাউন্ডে ব্রেওনা টেলর, এলিজা ম্যাকক্লেইন, আহমাদ আরবেরি, ট্রায়ভন মার্টিন, জর্জ ফ্লয়েড, ফিলান্দো কাসটাইলদের নাম এসেছে তাঁর মাস্কে। শুধুমাত্র নিজের জন্য নয়, এই নির্যাতিতদের হয়েও যেন লড়াইয়ে জিতে গেলেন ওসাকা।

[৪] পরপর দু’বার আজারেঙ্কার সার্ভিস ব্রেক করে ৪-৩ এগিয়ে যান ওসাকা। তৃতীয় বারও আজারেঙ্কার সার্ভিস ব্রেক করে ৬-৩ ব্যবধানে সেট নিজের নামে করেন তিনি। তারপরে সেই মোমেন্টাম তৃতীয় সেটেও ধরে রাখলেন জাপানি বোমা। তৃতীয় সেটে ফের আজারেঙ্কার সার্ভিস ব্রেক করে ৩-১ এগিয়ে যান ওসাকা। তারপরে একটা বড় সুযোগ নষ্ট করেন আজারেঙ্কা। তিনটি ব্রেক পয়েন্ট পেয়েও কাজ লাগাতে পারেননি তিনি। তারই খেসারত দিতে হল গেম ও ম্যাচ খুইয়ে।

[৫] জিতে ওঠার পরে কোর্টের মাঝে শুয়ে আকাশের দিকে তালিয়ে সেলিব্রেট করলেন ওসাকা। হয়তো সেই তারাদের তিনি খুঁজছিলেন যাঁদের এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে সম্মান জানিয়েছেন তিনি। ইউএস ওপেনের প্রতি রাউন্ডে তার মাস্কে উঠে এসেছে বর্ণবৈষম্যের শিকার কালো মানুষদের নাম। ওসাকা এব্যাপারে বলেন মানুষগুলোকে নিয়ে কথা বলার অভিব্যক্তি থেকেই এধরনের মাস্ক পরেছি। যাতে মানুষও তাদের নিয়ে কথা বলে। উজ্জীবিত সেই নার্স ব্রেওনা টেইলর নাম লেখা মাস্ক সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন সারাবিশে^র মানুষ টেনিস দেখে। আমি শুধু তাদের নাম নিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে চেয়েছি।

[৬] ২৩ বছরের ম্যাসাজ থেরাপিস্ট ম্যাকক্লেইনের ঘটনা সম্পর্কে ওসাকা বলেন বড়ই হৃদয়বিদারক সেটি। ফুটপাত দিয়ে হেঁটে যাবার সময় তিনজন পুলিশ অফিসার তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তিনদিন পর তাকে হাসপাতালের ডাক্তাররা ব্রেইন ডেড ঘোষণা করে।

[৭] এভাবে এক একটি রাউন্ডে খেলতে এলে ওসাকার মাস্কে দেখা যায় ভিন্ন ভিন্ন সংগ্রামী মানুষের নাম। মার্থার বিরুদ্ধে যখন ওসাকা তৃতীয় রাউন্ডে খেলতে এলেন তখন তার মাস্কে দেখা যায় ২৫ বছর বয়সী কালো মানুষ আরবেরির নাম। তাকে গুলি করে হত্যা করা হয়। জগিং করছিলেন আরবেরি। কিছু বুঝে ওঠার আগেই তিনি গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

[৮] ওসাকা বলেন আমি জানিনা এইসব মানুষের মত পরিস্থিতিতে পড়লে আমি কি করতাম। এ্যানেট কন্টাভেইটের বিরুদ্ধে জিতে যাওয়ার লড়াইয়ে নামার সময় তার মাস্কে লেখা ছিল ট্রেভন মার্টিনের নাম। সেলবি রজার্সের সঙ্গে খেলতে এলে তার মাস্কে উঠে আসে জর্জ ফ্লয়েডের নাম। সেই নিরস্ত্র কালো মানুষ ফ্লয়েড যার ঘাড়ে চেপে বসা শে^তাঙ্গ পুলিশকে সে বলেছিল আমি নিঃশ্বাস নিতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে। তার দম চিরতরে বন্ধ করে দেন তার ঘাড়ে চেপে বসা শে^তাঙ্গ পুলিশ অফিসার জেরোনিমো ইয়ানেজ।

  • সর্বশেষ