শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৬ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হত্যাকাণ্ডে অভিযুক্ত মার্কিন সেনা জোসেফকে বহিষ্কার করল ফিলিপাইন

রাশিদুল ইসলাম : [২] ফিলিপাইনের একজন নারীকে হত্যার দায়ে অভিযুক্ত মার্কিন সেনাকে বহিষ্কার করেছে ম্যানিলা সরকার। ছয় বছর আগে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ২৫ বছর বয়সী মার্কিন মেরিন সেনা ল্যান্স কর্পোরাল জোসেফ স্কট পেমবারটোন ২০১৪ সালে ফিলিপিনো নারী জেনিফার লডকে হত্যা করেন এবং তিনি সম্প্রতি ফিলিপাইনের আদালতে দোষী প্রমাণিত হন। কিন্তু প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তাকে নিঃশর্ত ক্ষমা করে দেন। ব্যাংকক পোস্ট

[৩] ২০১৪ সালে হত্যাকাণ্ডের পর মার্কিন সেনাকে সামরিক ক্যাম্পের ভেতরে একটি বিশেষ ডিটেনশন সেন্টারে রাখা হয়। মার্কিন এই সেনাকে ক্ষমা করে দেয়ার পর দুতের্তের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। বিরোধী রাজনৈতিক নেতারা ও মানবাধিকার কর্মীরা দুতের্তের পদক্ষেপকে বিচারের প্রতি মস্করা বলে মন্তব্য করেছেন।

[৪] অভিযুক্ত সেনাকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয় এবং সেখান থেকে তাকে একটি সামরিক বিমানে করে দেশে ফেরত নিয়ে যায় মার্কিন সশস্ত্র বাহিনী। তার সঙ্গে রয়েছেন ফিলিপাইনে নিযুক্ত মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়