শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ক্যাসিনো সম্রাট’র মুক্তি চাইলেন রবি চৌধুরী

নিউজ ডেস্ক : দেশে ক্যাসিনো-বিরোধী অভিযানের সময় গ্রেপ্তার হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। কারাগারে থাকা এই নেতার মুক্তির দাবি করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। রোববার নিজের ফেসবুক পাতায় সম্রাটের সঙ্গে ছবি প্রকাশ করে তার মুক্তি চান এই সংগীতশিল্পী।

ফেসবুক পোস্টে রবি চৌধুরী লেখেন, ‘যুবলীগের প্রোগ্রাম করতে গিয়েছিলাম কেরানীগঞ্জ। সংস্কৃতিমনা সম্রাট ভাই। নিজেও গান করেন। ক্যাসিনো কেলেঙ্কারিতে আটকে আছেন এই বঙ্গবন্ধুর সৈনিক। অনেক দেশে ক্যাসিনো বৈধ। আমিও খেলেছি আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, কানাডা আরও অনেক দেশে। শুধু আমি না, বাংলাদেশের আরও অনেক মানুষ খেলেন। কাকরাইলের সন্ধ্যার পরে। পনের’শ মানুষকে খাওয়াতেন, প্রতিদিন। আমি নিজেও দেখেছি।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘সম্রাট ভাইয়ের খারাপ কিছু দেখিনি। তবে তার আশেপাশের কিছু লোকের জন্য তার এই অবস্থা। ক্যাসিনো ছাড়া তার কোনো দোষ এখনো পাওয়া যায়নি। সে এমনিতে একজন অসুস্থ মানুষ। মানবিক দিক চিন্তা করে তাকে মুক্তি দেওয়া হোক। আমি তার সুস্থতা কামনা করি এবং তার মুক্তি চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়