শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার কারোনা আক্রান্ত রোগীর ভুল পরিসংখ্যান তৈরি করছে : রিজভী

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজকে কত লোক মারা যাচ্ছে? সংবাদে বলে কয়েকজনের কথা। অনেক লোক মারা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে। সরকার যেটা ডাটা তৈরি করছে সেখানে প্রায় ৮২ হাজার লোকের নাম বাদ পড়েছে।

[৩] রুহুল কবির রিজভী বলেন, তার মানে সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে সরকার পারছে না। কোনো প্রতিকার পাচ্ছে না। ঢাকা থেকে এই প্রত্যন্ত অঞ্চল, এখানে কোনো লোক করোনায় আক্রান্ত হলে পরে সে কিভাবে বাঁচবে তার বাঁচার সম্ভাবনা খুব ক্ষীণ।

[৪] তিনি অভিযোগ করে বলেন, ওরা (সরকার) ক্ষমতা দখলে রাখা ও চিরস্থায়ী করার জন্য পদ্ধতি নিয়েছে কয়েকটি। বিচারবর্হিভূত হত্যা। আজকে দেখুন, সেনাবাহিনী একজন অবসরপ্রাপ্ত অফিসার মেজর সিনহা সাহেব তাকে থানার একজন ওসি ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে দিলো। কোন বিচার নাই, আইন নাই, কোনো কিছুই নাই। একজন সামরিক বাহিনীর অফিসারের যদি এই পরিণতি হয়, একজন ইউএনও তার মাথায় কুপিয়ে দিলো, তার আজকে মরনাপন্ন অবস্থা। চারিদিকে খুন, গুম, হত্যা। এটাই হচ্ছে সরকারের কর্মসূচি। সরকার চাচ্ছে একটা এতিম জেনারেশন তৈরি করতে।

[৫] ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দোহার-নবাবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণের সময় রিজভী একথা বলেন। শোল্লা ও ইকোরিয়াসহ কয়েকটি ইউনিয়নে বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়