শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৩ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউএস ওপেনে মহিলা দ্বৈতে সিয়েগমুন্ড-জোনারেভা জুটি চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক : [২] লরা সিয়েগমুন্ড ও ভেরা জোনারেভা প্রথমবার জুটি বেঁধে ইউএস ওপেনে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে নজির গড়লেন। জুটি বেঁধে এর আগে গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিজ্ঞতা থাকলেও চলতি ইউএস ওপেনে একেবারে আনকোরা হিসেবেই জুটি বেঁধেছিলেন জার্মান-রাশিয়ান দুই তারকা। আর জুটি বেঁধেই মহিলাদের ডাবলস খেতাব ছিনিয়ে নিলেন সিয়েগমুন্ড-জোনারেভা।

[৩] অবাছাই এই জার্মান-রাশিয়ান জুটি ফাইনালে হারালেন চিনের জু ইফান এবং যুক্তরাষ্ট্রের নিকোল মেলিকার জুটিকে। শুক্রবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রতিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে রূপকথার জয় ছিনিয়ে নিলেন টুর্নামেন্টের অবাছাই এই জুটি। ফাইনালে টুর্নামেন্টের তৃতীয় বাছাই চিনা-আমেরিকা জুটির বিরুদ্ধে তাদের পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৬-৪। বছর ছত্রিশের জোনারেভার এটি তৃতীয় মেজর ডাবলস জয়। এর আগে ২০০৬ ফ্রান্সের নাথালি ডেচির সঙ্গে জুটি বেঁধে এবং ২০১২ অস্ট্রেলিয়ান ওপেনে স্বদেশী সেতলানা কুজনেৎসোভার সঙ্গে জুটি বেঁধে খেতাব জিতেছিলেন এই রাশিয়ান।

[৪] অন্যদিকে ৩২ বছরের সিয়েগমুন্ডের এটিই প্রথম মেজর ডাবলস জয়। এর আগে ২০১৬ ইউএস ওপেনে মেট প্যাভিচের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসে খেতাব জিতেছিলেন জার্মান খেলোয়াড়। কিন্তু গ্র্যান্ড স্ল্যাম ডাবলসে এটিই প্রথম খেতাব সিয়েগমুন্ডের। - ডব্লউ টি এফ ওয়েবসাইট

  • সর্বশেষ
  • জনপ্রিয়