শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় চিকিৎসার অভাবে মারা গেলেন যশোরের নাহিদ

শেখ সেকেন্দার, মালয়েশিয়া প্রতিনিধি : দীর্ঘ ২৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন যশোরের নাহিদ।

[৩] মালয়েশিয়ার কোয়ান্তান হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মারা গেলেন সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মকভাবে আহত যশোর প্রবাসী নাহিদ হাসান জিন্নাত (২৬)।

[৪] বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। দীর্ঘ ২৪ দিন এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নাহিদ। নাহিদের বাড়ি যশোরের বাঘারপাড়া থানার চাপাতলা গ্রামে।

[৪] নিহত নাহিদের প্রতিবেশী শফিকুল জানান, হাসপাতালের ১৭ হাজার রিঙ্গিত (৩ লক্ষ ৪০ হাজার টাকা) বিল আসে, অনেক কষ্টে পরিশোধ করা হয় ১০ হাজার রিঙ্গিত (২ লক্ষ টাকা)। বাকি টাকা দিতে না পারায় এক পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া বন্ধ করে দেয়া হয়। এরপরই মারা যায় নাহিদ।

[৫] নাহিদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা জাতীয় শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল বলেন, টাকার অভাবেই অগ্নিদগ্ধ নাহিদের মৃত্যু হলো। আর্থিকভাবে যদি সবাই সহযোগিতা করতো তাহলে উন্নত চিকিৎসা পেয়ে হয়তো নাহিদ সুস্থ হয়ে যেতো। বিষয়টি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে জানান এ শ্রমিক নেতা।

[৬] করোনাকালীন আরএমসিও এর মধ্যে নাহিদের মরদেহ দেশে পাঠাতে প্রয়োজন অর্থের। তার মরদেহ দেশে নিতে সমাজের বিত্তবানদের সহযোগীতা চেয়েছেন নিহত নাহিদের পরিবার।

[৭] উল্লেখ্য গত ১৭ আগষ্ট রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে পুরো শরীর ঝলসে যায় নাহিদের। সহকর্মীদের সহোযোগীতায় ভর্তি করা হয় পার্শ্ববর্তী কোয়ান্তান হাসপাতালে। দীর্ঘ ২৪ দিন পর এই হাসপাতালেই মৃত্যু হয় তার। এদিকে নাহিদের মৃত্যুতে তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়