শিরোনাম
◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের নিখোঁজ ৫ বেসামরিক নাগরিক চীনের হেফাজতে কি না, জানতে চায় ভারতীয় সেনাবাহিনী

সিরাজুল ইসলাম: [২] ভারতের সেনাবাহিনী চীনের পিপল’স লিবারেশন আর্মির (পিএলএ) কাছে বিষয়টি জানতে চেয়েছে। সোমবার ভারতের সেনাবাহিনীর মুখপাত্র এ তথ্য জানায়। রয়টার্স

[৩] কয়েক দিন আগে পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশ থেকে পাঁচ বেসামরিক নাগরিক নিখোঁজ হয়। ভারতের প্রতিরক্ষা ফোর্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হার্স ওয়ারধন পান্ডে বলেন, আমরা তাদের (চীন) হটলাইনে কথা বলেছি। আমরা তাদের বলেছি- কিছু লোক সীমান্ত অতিক্রম করে আপনাদের দেশে ঢুকে পড়েছিলো। তারা আপনাদের হেফাজতে থাকলে জানান। সাধারণ নিয়মানুসারে তাদের আমাদের কাছে হস্তান্তর করুন। কৃতজ্ঞ থাকবো।

[৪] তিনি বলেন, বন ও পাহাড়ের মধ্যে সীমান্ত রেখা নেই। তারা এদিক সেদিক ঘোরাফেরা করে থাকে। তারা আপনাদের ভূখন্ডে ঢুকে পড়তে পারে- এটা খুবই স্বাভাবিক। চীন উত্তর দেয়নি।

[৫] চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দৈনন্দিন ব্রিফিংয়ে বলেন, তিনি এ ঘটনার ব্যাপারে জানেন না।

[৬] ভারতের বিশেষ বাহিনীর একজন সদস্য হিমালয়ে চীনের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে কয়েক দিন আগে মারা গেছে।

[৭] পারমানবিক শক্তিধর দেশ দুইটির মধ্যে ৩ হাজার ৪৮৮ কিলোমিটার অমীমাংসিত সীমান্ত রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলছে। লাদাখে দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষ হয় জুনে। এতে ভারতের ২০ সেনা নিহত হয়। চীন তার কয়েক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। অরুণাচলকে তিব্বতের অংশ দাবি করে আসছে চীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়