শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে যেকোন সময় সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে: ওবায়দুল কাদের

শরীফ শাওন: [২] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, গবেষকরা জানিয়েছেন বাংলাদেশে করোনা ভাইরাস দ্রুতগতিতে রূপ পরবির্তন করছে। বিশ্বে এই রূপান্তরের হার সাত শতাংশ হলেও বাংলাদেশে তা প্রায় ১৩ শতাংশ।

[৩] কাদের বলেন, ইতোমধ্যে অনেক দেশে সংক্রমণের ‘সেকেন্ড ওয়েভ’ শুরু হয়েছে। দেশে নিয়ন্ত্রিত করোনা পরিস্থিতি দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা করার সুযোগ নেই।

[৪] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অর্থনৈতিক সক্ষমতা এবং চলকসমূহের ইতিবাচক ধারা দেখে বিএনপি নেতারা মিথ্যাচার করছেন। বিশ্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল হিসেবে স্বীকৃত। সম্প্রতি করোনার মধ্যেও রেমিটেন্স প্রবাহ, রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়েছে।

[৫] তিনি বলেন, বর্তমানে মাথাপিছু আয় দুই হাজার ৬৪ ডলার। মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি, আমদানি নির্ভরতার বিপরীতে রপ্তানি বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা, শিল্পের বিকাশসহ প্রতিটি সূচকে ইতিবাচক অর্জনে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ শক্তিশালী অবস্থানে। পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন কি দুর্বল অর্থনীতির পরিচয় বহন করে?

[৬] সোমবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এক প্রেসবিফ্রিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘সরকার অর্থনীতি ধ্বংস করছে’ বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়