শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন, ৩৩ হাজার কেভির বিদ্যুৎ টাওয়ার থেকে যুবক উদ্ধার

সুজন কৈরী: [২] পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে ৩৩ হাজার কেভি বিদ্যুৎ টাওয়ারে উঠে পড়া মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

[৩] জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, রোববার বেলা ৩টায় চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ চায়না রাস্তার মাথা থেকে মুহিন নামে একজন ফোন করে জানান, কর্নফুলী টানেলের ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনের টাওয়ারের প্রায় চ‚ড়ায় উঠে বসে রয়েছে একজন মানসিক ভারসাম্যহীন যুবক। আর অল্প একটু উঠলেই বিদ্যুতের তার স্পর্শ করবে তাকে। তারা নিচ থেকে নেমে আসতে চিৎকার করলেও যুবক কিছুতেই শুনছিলেন না।

[৪] ৯৯৯ তাৎক্ষনিক কলারের সঙ্গে আনোয়ারা থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয় এবং একই সঙ্গে আনোয়ারা ফায়ার সার্ভিসকে ঘটনাটি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে রওনা দেয়।

[৫] পরে আনয়ারা থানার এসআই খোরশেদ ৯৯৯’কে ফোনে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় বিদ্যুতের সংযোগ বন্ধ করে টাওয়ারে উঠে নাসির (৩০) নামের মানসিক ভারসাম্যহীন যুবককে নির্বিঘ্নে নামিয়ে আনা হয়েছে।

 

  • সর্বশেষ