শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৪ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

তৌহিদুর রহমান নিটল : [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের টোল প্লাজা এলাকা থেকে ২৫ কেজি গাঁজা ও ১ টি পিকআপ’সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে

[৩] র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা । শনিবার রাতে মাদকসহ আটকৃতরা হলেন ১।ওবায়দুল হক (২৫) ২। নান্নু মিয়া (২৬)।

[৪] র‍্যাব-১৪ জানায়, ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন নেতৃত্বে একটি অভিযানিক দল জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পূর্ব পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কে একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশী করে ২৫ কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় মাদক বিক্রির নগদ ২,৮০০ টাকা উদ্ধার করে জব্দ করেন। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১৫,৫০,০০০/- টাকা। আসামীর বিরুদ্ধে জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়