শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইনে পণ্য বিক্রির বিষয়ে কঠোর হচ্ছে বিএসটিআই

মো. আখতারুজ্জামান : [২] যত্রতত্র পণ্য বিক্রির বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। সেই আলোকে ১৮১টি পণ্যকে বাধ্যতামূলক মানসনদের আওতাভুক্ত করেছে। এসব পণ্য বিক্রি বা বিতরণ করলে বিএসটিআইয়ের মানসনদ গ্রহণ করতে হবে।

[৩] অনলাইনে যেসব প্রতিষ্ঠান পণ্য বিক্রি করছে তাদেরকে নির্দেশ দিয়েছে বিএসটিআই। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে ছোট ছোট উদ্যোক্তারা এসব পণ্যসামগ্রী বিক্রি করছেন। তাদের অনেকেই হয়তো লাইসেন্স নেয়ার প্রয়োজনবোধ করছেন না।

[৪] স¤প্রতি এ-সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে এসব পণ্য বিক্রির ক্ষেত্রের পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের লাইসেন্স আছে কি-না, তা যাচাই-বাছাই করে পণ্য বিক্রি বা সরবরাহ করার নির্দেশ দিয়েছে বিএসটিআই।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বিভিন্ন সময় এসআরও জারির মাধ্যমে ১৮১টি পণ্য বিএসটিআইয়ের বাধ্যতামূলক মানসনদের আওতাভুক্ত করেছে। বিএসটিআইয়ের মানসনদ বা ছাড়পত্র গ্রহণ ব্যতীত এ সকল পণ্য বিক্রি, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী দÐনীয় অপরাধ ।

[৬] এতে আরও বলা হয়, স¤প্রতি লক্ষ করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে পণ্যসামগ্রী বিক্রয় করা হচ্ছে। পণ্য সরবরাহ করার পূর্বে পণ্যগুলো বিএসটিআই থেকে লাইসেন্স বা ছাড়পত্রপ্রাপ্ত কি-না। সেই সঙ্গে মানচিহ্ন ব্যবহার করা হয়েছে কি-না, তা নিশ্চিত হতে হবে। অন্যথায় অবৈধ পণ্য বিক্রি বা বিতরণের দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ