শিরোনাম
◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার পর্যটন কেন্দ্রে ধরা পড়ল ১৪ ফুট লম্বা বিশাল কুমির

শাহাদাৎ হোসেন : অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের প্রত্যন্ত একটি পর্যটন কেন্দ্রে ১৪.৪ ফুট (৪.৪ মিটার) লম্বা একটি বিশাল লবণাক্ত পানির কুমির ধরা পড়েছে। গত শুক্রবার ফ্লোরা নদীতে ৭৭১ পাউন্ড (৩৫০ কিলোগ্রাম) ওজনের এই কুমিরটি একটি ফাঁদে ধরা পড়ে।

নর্দার্ন টেরিটরি ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, স্পোর্টস এন্ড কালচার-এর এক মুখপাত্র বলেন, কুমিরটি বছরের পর বছর ধরে এই এলাকায় বসবাস করছিলো। কুমিরটিকে খামারে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রজননের জন্য ব্যবহার করা হবে। সিএনএন।

২০১৮ সালের জুলাই মাসে, ১৫.৪ ফুট (৪.৭ মিটার) লম্বা আরেকটি লবণাক্ত পানির কুমির আটকে পড়ে। এধরনের কুমির সমুদ্রের কাছাকাছি ক্যাথরিন নদীতে ধরা পড়ে। লবণাক্ত পানির কুমির বৃহত্তম কুমির প্রজাতি এবং বিশ্বের বৃহত্তম জীবন্ত সরীসৃপ। প্রাপ্তবয়স্ক পুরুষ কুমির ২৩ ফুট (৭.০ মিটার) পর্যন্ত লম্বা হতে পারে এবং ২,২০০ পাউন্ড (৯৯৭.৯ কেজি) ওজন হয়ে থাকে।

সাধারণত উপকূলের কাছাকাছি বিভিন্ন নদীতে এসব কুমির বাস করে। অস্ট্রেলিয়ার ওই অঞ্চলের জঙ্গলে লাখ খানেক লবণাক্ত পানির কুমির রয়েছে। ঐ এলাকায় ১৬৭টি লবণাক্ত পানির কুমির ধরা পড়েছে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়