শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনা প্রতি মুর্হুত জনবিষ্ফোরণ আতঙ্কে থাকেন : রিজভী

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, শেখ হাসিনার একটাই আতঙ্ক জনগণের বিস্ফোরণ এবং ভোটকেন্দ্রে ভোটাররা যায় তাহলে উনারা তো টিকে থাকতে পারবেন না। রাষ্ট্রযন্ত্র পুরোটাই ব্যবহার করা হয় ভোটের বিরুদ্ধে। সিস্টেমটা হয় ভোটের একটা তারিখ থাকে। ওইদিন ভোটের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত থাকে সরকার যেটা চায় সেটা পরিপূর্ণ করার জন্য।

[৩] বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় রহুল কবির রিজভী বলেন, আমরা যদি হারার আগেই হেরে যাই, তাহলে উনারা কেন রাষ্ট্রক্ষমতাকে কব্জা করেন। জনগণ কী রায় দেবেন সেটার অপেক্ষা না করে নিজেদেরকে আগেই বিজয়ী ঘোষণা করেন।

[৪] রিজভী বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যে নষ্টামি করছে সেই নষ্টামিগুলোকে নিশ্চিত করার জন্য ওবায়দুল কাদের সাহেবরাই এই সমস্ত নোংরা কথা বলছেন। আওয়ামী লীগ নির্বাচনে হেরে যায় বলেই দিনের ভোট রাতে করে। এখন তো আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে ব্যালট বাক্স পূরণ করলেই তো নিজেরা বিজয়ী হওয়া যায় অবৈধভাবে।

[৫] সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী একথা বলেন। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়