শিরোনাম
◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনে কারচুপির প্রতিবাদে বেলারুশে ট্যাংকের সামনে লাখো মানুষের বিক্ষোভ, প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগ দাবি

লিহান লিমা: [২] ৯ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির জন্যে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগ দাবিতে রোববার বেলারুশের রাজধানী মিনস্কে প্রায় ১ লাখ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে।

[৩] রোববার ছিলো লুকাশেঙ্কোর জন্মদিন। এদিন সেনাবাহিনীর কামান ও ট্যাংকের সামনে বেলুন, ফুল ও জাতীয় পতাকা হাতে ‘ইঁদুর তোমাকে শুভ জন্মদিন’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। কিছু বিক্ষোভকারীকে কামান ও সশস্ত্র সেনাদের সামনে রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়, কেউ সেনাদের ফুল দেন। বিক্ষোভকারীরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে, গিটার বাজিয়ে প্রতিবাদ করেন। এদিন প্রায় ২’শর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়।

[৪] এর পূর্বে বিক্ষোভকারীদের বিদেশী মদদপুষ্ট বলে মন্তব্য করেছিলেন লুকাশেঙ্কো। ৫০জনেরও বেশি বিদেশি সাংবাদিকের অনুমোদনপত্র বাতিল করা হয়েছে। স্থবির করে দেয়া হয়েছে দেশটির ইন্টারনেট সংযোগ।

[৫] ৯৫ লাখ জনসংখ্যার এই দেশটিতে ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো কোনো প্রকার চাপের মুখে নতি স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি দাবি করেছেন, দেশটির সেনাবাহিনী যে কোনো বর্হিহুমকি মোকাবেলায় তার পাশে থাকবে এবং রুশ প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিনের সঙ্গে তিনি নিরাপত্তা সহায়তা চুক্তিতে পৌঁছেছেন। রোববার পুতিন লুকাশেঙ্কোকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ও তাকে মস্কো সফরের আমন্ত্রণ দিয়েছেন।

[৬] পশ্চিম ইউরোপিয় নেতারা নির্বাচনে কারচুপি ও জালিয়াতির জন্য লুকাশেঙ্কোর নিন্দা জানিয়ে তার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছেন। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ