শিরোনাম
◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গোয়ালন্দে স্কুল ছাত্র মিরাজ তিন দিন ধরে নিখোঁজ, থানায় জিডি

মো. ইউসুফ মিয়া : [২] রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাঁচুরিয়া গ্রামের মিরাজ খাঁ(১৫) নামে এক স্কুল ছাত্র গত ৩দিন ধরে নিখোঁজ রয়েছে।

[৩] এ ব্যাপারে তার পিতা সিরাজ খাঁ গত ২৮শে আগস্ট গোয়ালন্দ ঘাট থানায় একটি জিডি করেছেন। নিখোঁজ মিরাজ খাঁ দৌলতদিয়া মডেল হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র।

[৪] মিরাজ খাঁর ভাই কাশেম খাঁ ব‌লেন, গত ২৭শে আগস্ট রাত ৮টার দিকে মিরাজের মোবাইল ফোনে একটি কল আসার পর সে কথা বলতে বলতে বাড়ী থেকে বের হয়ে যায়। ওই সময় আমার ছোট বোন বৃষ্টি আক্তার কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে সে কিছুক্ষণ পর বাড়ী ফেরার কথা বলে যায়। এরপর থেকে আত্মীয়-স্বজনদের বাড়ীসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বাড়ী থেকে বের হওয়ার সময় মিরাজের পরনে লুঙ্গী ও টি-শার্ট (গেঞ্জি) ছিল।

[৫] গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, স্কুল ছাত্র মিরাজের নিখোঁজ থাকার ব্যাপারে থানায় জি‌ডি করা হ‌য়ে‌ছে এবং দেশের সকল থানায় ম্যাসেজ(বেতার বার্তা) পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ