শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক তারকা ফুটবলার আসলাম করোনায় আক্রান্ত

রাহুল রাজ: [২] করোনায় আক্রান্তের তালিকা যেন দীর্ঘই হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে। রাষ্ট্রীয় পদক পাওয়া সাবেক ফুটবলার বাদল রায় ও হাসানুজ্জামান খান বাবলুর করোনায় আক্রান্তের খবর পুরনো নয়।

[৩] সেই তালিকায় নতুন করে যোগ দিলেন আরেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার শেখ আসলাম। করোনা আক্রান্ত হয়ে নিজের বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

[৪] করোনায় আক্রান্তের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শেখ আসলাম।

[৫] শারীরিক অসুস্থতার পরেই করোনা পরীক্ষা করালে পজিটিভ হোন শেখ আসলাম। একই সঙ্গে পরিবারের সদস্যদেরও পরীক্ষা করান। স্ত্রী মোনা মারজান, মেয়ে নোলক ও শাশুড়ির করোনায় পজিটিভ আসে। সবাই নিজ বাসায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

[৬] সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন শেখ আসলাম। এবং সবার সুস্থতা কামনা করেছেন।

[৭] ১৯৭৬ সালে আসেন ঢাকাতে অ্যাথলেটিক্সে অংশ নিতে এবং তিনি লংজাম্পে ২য় স্থান অধিকার করেন। ঢাকায় তিনি তার পরিচিত ভিক্টোরিয়ার গোলরক্ষকের দেখা পান যার মাধ্যমে ভিক্টোরিয়া দলে খেলার সুযোগ পান। সেখানে কোচ হিসেবে পান রহিম সাহেবকে।

[৮] ইস্ট এন্ডের বিপক্ষে তিনি প্রথম খেলেন যা ছিল ড্র ম্যাচ। ঢাকার ফুটবলে আসলামে ক্যারিয়ার প্রায় ২ দশকের মতো যেখানে তিনি ১৮টি মৌসুমে খেলেছেন এবং মোট গোল করেছেন ১৭৭টি। সর্বোচ্চ গোলদাতা ছিলেন মোট ৫ বার; ১৯৮৪ থেকে ১৯৮৭ এবং ১৯৮৯-৯০ সালে। বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন টানা ১৪ বছর ১৯৭৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত। ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০ সালে তিনি এশিয়াডে অংশ নেন।

  • সর্বশেষ