শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে আনসার-আল ইসলামের সদস্য গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি : [২] রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

[৩] গ্রেপ্তার ব্যক্তির নাম ইসমাইল হোসেন (২৪)। তার গ্রামে বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার পলাশপুর। বাবার নাম গোলাম মোস্তফা।

[৪] র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে জেলার পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেফতার করে।

[৫] শুক্রবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

[৬] র‌্যাব জানায়, ইসমাইল হোসেনের কাছ থেকে সাতটি উগ্রবাদী বই ও একটি লিফলেট উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়