শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিপ্লোম্যাসিয়ায় বঙ্গবন্ধুকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন

কূটনৈতিক প্রতিবেদক : [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্পেনের প্রভাবশালী কূটনীতি বিষয়ক ম্যাগাজিন ডিপ্লোম্যাসিয়া প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

[৩] আগষ্ট মাসের ডিপ্লোম্যাসিয়া ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে বঙ্গবন্ধু জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বেশ কয়েকটি প্রতিবেদন ছাপা হয়েছে। প্রতিবেদনে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর বিভিন্ন ঐতিহাসিক ছবি।

[৪] এদিকে বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্মারক ডাকটিকিট অবমুক্তকরেছে নাইজেরিয়া।

[৫] নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিইয়েমার সাথে যৌথভাবে স্মারক ডাকটিকিট অবমুক্তকরেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

[৬] নাইজেরিয়ার ডাকবিভাগের পক্ষ থেকে এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়।

[৭] বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করায় নাইজেরিয়ার সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।

[৮] এধরনের উদ্যোগ দুদেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও দৃঢ় করবে বলে উল্লেখ করেন ড. মোমেন।

[৯] নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিইয়েমা বলেন, উভয় আন্তরিকতার নিদর্শন স্বরূপ এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে।

[১০] এসময় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়