শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ১২:৪১ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ইতিবাচক পরিবেশ থাকায় আরও বিনিয়োগে আগ্রহী জাপান সরকার

আনিস তপন : [২] বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান, জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রধান হায়াকাওয়া ইউহো।

[৩] সাক্ষাৎকালে, জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের অধীন চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে তাজুল ইসলামকে অবহিত করেন তিনি।

[৪] তাজুল ইসলাম বলেন, দেশ স্বাধীনের পরই জাপানের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন বঙ্গবন্ধু। সেই সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে গেছেন শেখ হাসিনা।

[৫] তিনি বলেন, দেশে মাথাপিছু আয় দুই হাজার ডলার ছাড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত এবং উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তা এই সময়ের আগেই বাস্তবায়িত হবে।

[৬] তাজুল বলেন, বাংলাদেশে অবকাঠামোর উন্নয়ন ও নতুন অবকাঠামো নির্মাণ, পর্যটন সরকারি-বেসরকারি সকল ক্ষেত্রে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। তাই জাপান সরকার ও সেদেশের বেসরকারি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান তিনি। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়