শিরোনাম
◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে ডোপ টেষ্ট বাধ্যতামূলক করার সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি'র ১১তম বৈঠক কমিটির সভাপতি মােঃ শামসুল হক টুকু-র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। এই বৈঠক ডোপটেষ্টের সুপারিশ করা হয়েছে।

[৩] বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, মোঃ হাবিবর রহমান, সামছুল আলম দুদু, মোঃ ফরিদুল হক খান ও পীর ফজলুর রহমান অংশগ্রহণ করেন।

[৪] বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালাে রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্য যারা শহীদ হয়েছেন, ২১ আগস্টে শাহাদাত বরণকারী এবং করােনা মহামারীতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও দোয়া করা হয়।

[৫] জানা গেছে, বৈঠকে চলমান কোভিড-১৯ (করােনা ভাইরাস) পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ ও অধীনস্থ অন্যান্য সংস্থাসমূহের গৃহীত সার্বিক আইন- শৃঙ্খলা ও অন্যান্য কার্যক্রমের আলােকে প্রতিবেদন উপস্থাপন করা হয়।

[৬] বৈঠকে পুলিশ সদস্যদের আবাসিক সমস্যা সমাধানে নির্দিষ্ট জোনে/ক্যাম্পাসে প্রয়ােজনে বহুতল ভবন নির্মাণ করে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করনের সুপারিশ করা হয়।

[৭] জানা যায়, বৈঠকে দেশব্যাপি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করার লক্ষ্যে বিএসটিআই এর আদলে ডােপটেস্ট (বিশেষ স্বাস্থ্য) পরীক্ষা করার জন্য একটি পৃথক প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়। মাদক সংক্রান্ত মামলার আসামীগণ যাতে ফাঁকফোকড় দিয়ে বের হতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।

[৮] প্রতিটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে এবং চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পূর্বে ডােপটেস্ট/বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার বিষয়ে সুপারিশ করা হয়।

[৯] বৈঠকে ইলেকট্রনিক্স/প্রিন্ট মিডিয়ায় মাদকের বিরদ্ধে প্রচার প্রচারণা জোরদার করারও সুপারিশ করা হয়।

[১০] বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মােস্তফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মােঃ শহিদুজ্জামান, দুই বিভাগের অধীনস্থ সংস্থা প্রধানগণসহ সংশ্লিস্ট অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থতি ছিলেন।

  • সর্বশেষ