শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলে দেয়া হচ্ছে কাতারের সব মসজিদ

ডেস্ক রিপোর্ট : কাতারের সংকট ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে কাতারের সব মসজিদে নামাজ আদায়ের জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুধু কাতার নয় করোনা মহামারির কারণে বিভিন্ন দেশে মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপসনালয় বন্ধ রাখা হয়েছে। বিশ্বজুড়ে করোনার বিস্তাররোধ করতে জনসমাগম ঘটে এমন সব কিছুতেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে কাতার সরকার বলছে, দেশজুড়ে কড়াকড়ি ধীরে ধীরে তুলে নেয়া হবে। করোনার সংক্রমণ কিছুটা কমতে থাকায় এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। তারও অনেক পরে কাতারে এই ভাইরাসের প্রথম সংক্রমণ নিশ্চিত নয়।

কাতারে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখের বেশি হলেও দেশটিতে মৃত্যুহার অনেক কম। এছাড়া দেশটিতে সুস্থতার হারও অনেক বেশি। আক্রান্তদের মধ্যে অধিকাংশই ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, কাতারে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭৪২। এর মধ্যে মারা গেছে ১৯৪ জন। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৪ হাজার ৫৫৮ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২ হাজার ৯৯০টি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়