শিরোনাম
◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ রাজধানীর সড়কে তীব্র যানজট, ইফতারের আগে হাজারো মানুষের ভোগান্তি ◈ ঈদ সামনে রেখে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ◈ এমপিওভুক্তিতে নতুন সিদ্ধান্ত, আবারও আবেদন নেওয়ার ঘোষণা ◈ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইক্ষ্যংছড়িতে উপজাতীর লাশ উদ্ধার

হাবিবুর রহমান: [২] বান্দরবনের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিমুং মার্মা (৫০) নামের উপজাতীয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড কিউ মার্মার আকাশমনি বাগান সংলগ্ন পাহাড়ের ঢালু থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার পিতা মৃত নাতু মামা।

[৩] তার বাড়ী বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড আথুইমং পাড়া এলাকায় বলে জানা যায়। তার এক মেয়ে, দুই ছেলে রয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

[৪] তিনি আরো জানান, উক্ত ঘটনায় নিহত বিমুং মার্মার বড় ছেলে উছিংথোয়াই মার্মা বাদী হয়ে অজ্ঞাতনামা উল্লেখ করে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। ময়না তদন্ত রিপোর্ট হাতে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়