শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ১২:১৬ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

মো. রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ চার ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। রোববার ভোর রাতে উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

[৩] গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার জামতৈল গ্রামের রাসেল ইসলাম (২০), মোহাম্মদ আলী (১৯), ইমরান হোসেন (১৯), ফেরদৌস (১৮)। এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি অমরেশ কুমার বালা বাদী হয়ে রোববার রাতে কামারখন্দ থানায় মামলা দায়ের করেছেন।

[৪] মামলার এজাহার সুত্রে জানা যায়, রাসেল, মোহাম্মদ আলী, ইমরান ও ফেরদৌস সহ আরো কয়েকজন ডাকাত গত রবিবার ভোর রাতে ঝাঐল ওভারব্রীজ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সহ অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব-১২ এর সদস্যরা। এসময় ২টি ছুরি, একটি চাপাতি, একটি ড্রেগার, একটি রেঞ্জ, একটি প্লাস ও ২টি লম্বা লোহার রড সহ ও চার ডাকাতকে গ্রেফতার করা হয়।

[৫] মামলার তদন্তকারী কর্মকর্তা ও কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস জানান, ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতারের ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি অমরেশ কুমার বালার এজাহারের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের সোমবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ