শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৯:৩১ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে জাহাজ উদ্ধারে এসে ডুবুরির মৃত্যু

অহিদ মুকুল: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে মো. মামুন নামে এক ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে নলচিরাঘাটের পশ্চিম পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

[৩] নিহত মামুন বরিশাল জেলার বানারীপারা উপজেলার বিশালকান্দি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মেঘনা নদীর নলচিরাঘাট এলাকায় পণ্যবাহী এম.ভি মিথিলা সালমান-৩ নামের একটি জাহাজের ইঞ্জিনের পাখায় জেলেদের মাছের জাল আটকা পড়ে। জাল আটকা পড়ায় জাহাজটি বিকল হয়ে যায়। পরবর্তীতে জাল কাটার জন্য ঢাকা থেকে মামুনসহ দুইজন ডুবুরিকে আনেন জাহাজ মালিক কর্তৃপক্ষ।

[৫] বিকেলে তারা ইঞ্জিনে আটকে পড়া জাল কাটার জন্য নদীতে নামেন। কিছুক্ষণ পর একজন ডুবুরি জীবিত উঠে আসলেও মামুন নিখোঁজ ছিলেন। সোমবার সকালে ঢাকা থেকে আসা অপর একটি ডুবুরি দল নদীতে নেমে এম.ভি মিথিলা সালমান-৩ জাহাজের নিচ থেকে মামুনের মরদেহ উদ্ধার করে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়