শিরোনাম
◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ◈ আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ◈ যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন ◈ জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ◈ স্কুল-কলেজ কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করল সরকার ◈ এফএ কা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে মুখোমুখি ম‌্যান‌চেস্টার সিটি ও লিভারপুল ◈ উ‌য়েফা চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রা‌তে বার্সেলোনার বিরু‌দ্ধে খেল‌বে নিউক্যাসল ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতের আমির ◈ ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ◈ ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল: ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ’ এই নিয়ে নেটিজেনদের কৌতুক কথা

শরীফ শাওন: [২] আরাফাত রুবেল তার ফেসবুক পোষ্টে লিখেছেন, ‘কালকের খবর - ভারতের করোনা ভ্যাক্সিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ! পুরোনো খবর - চীনের করোনা ভ্যাক্সিনের ক্ষেত্রেও অগ্রাধিকার পাবে বাংলাদেশ! সদ্য বাসি হওয়া খবর - রাশিয়ার করোনা ভ্যাক্সিনের ক্ষেত্রেও অগ্রাধিকার পাবে বাংলাদেশ!’

[৩] তিনি পোষ্টে আরও লিখেছেন, ‘একেকবার একেক দেশের ভ্যাক্সিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার এসব খবর শুনে চরম কনফিউশনে আছে গুলিস্তান আর কেরানীগঞ্জের পাইকারি সাপ্লায়াররা...! তাদের বানানো ভ্যাকসিনের লেবেলটা রাশিয়ান, চাইনিজ না হিন্দি ভাষায় হবে, এটা ঠিক না হওয়া পর্যন্ত লেবেল ছাপানোর অর্ডারও দিতে পারছে না! তিনি আরও লিখেন, কী একটা বিপদ! একটা সিদ্ধান্তে আসা উচিত!’

[৪] আহমেদ রিয়াদ তার পোষ্টে লিখেছেন, ‘চীনের তৈরি ভ্যাকসিন সর্বপ্রথম পাবে বাংলাদেশ: চীন সরকার! ভারতের তৈরি ভ্যাকসিন সর্বপ্রথম পাবে বাংলাদেশ: ভারত সরকার! ভ্যাকসিন আসার আগেই বাংলাদেশ থেকে করোনা ভাইরাস চলে যাবে: বাংলাদেশ সরকার!’ তিনি জানান পোস্টটি কপি করা।

[৫] এম ডি রোকোনুজ্জামান এই পোস্টে মন্তব্য করেন, করোনা এখন নিজেই নিরাপত্তাহীনতায় আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়