শিরোনাম
◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] এফডিসিতে চরম অবহেলায় জাতীয় কবির ভাস্কর্য

মনিরুল ইসলাম:[ ২] বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)র ৩ ও ৪ নং ফ্লোর ভেঙ্গে ফেলা হয়েছে। চলছে এফডিসি সংস্কারের কাজ। এই জায়গায় নির্মাণ করা হবে ১৫ তলা বিশিষ্ট এফডিসি কমপ্লেক্স। এই ২ ফ্লোরের পিছনের পূর্ব পাশের একটি জায়গা রাখা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য। এই ভাস্কর্যটি অবহেলা আর অমর্যাদাকর অবস্থায় ক্ষয়ে যেতে চলেছে।

[৩] খোঁজ নিয়ে জানা গেছে, ফ্লোর ২টি ভাঙ্গার কাজের সময় ভাস্কর্যটি স্থানান্তর করতে হয়। আর তখনই এর কিছু অংশ ভেঙে যায়। এ নিয়ে অবহেলা মনে করছেন চলচ্চিত্র বিশিষ্ঠজনেরা। তারা মনে করছেন, চরম অবহেলাজনিত কারণেই এমনটা হয়েছে। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তাঁর ভাস্কর্যটি সরানোর সময় অতি যত্নবান হওয়া দরকার ছিলো।

[৪] জানা যায়, ১৯৮৪ সালে ভাস্কর শামীম সিকদার জাতীয় কবির ভাস্কর্যটি তৈরি করেন। ভাস্কর্যটি স্থাপনের পর এপর্যন্ত এটির কোনো সংস্কার বা যত্নআত্তি হয়নি। বরং দফায় দফায় স্থান পরিবর্তন করেছে বিএফডিসি কর্তৃপক্ষ। যার কারণে ভাস্কর্যটির আজ এই পরিনতি।
[৫] চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন ভাস্কর্যটি দ্রুত সংস্কার করে এফডিসির প্রশাসনিক ভবনের সামনে প্রতিস্থাপনের ব্যবস্থা নিবেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়