শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুলতান মির্জা: ভারত যদি বাংলাদেশকে অক্সফোর্ডের ভ্যাকসিন দেয় কিংবা ফর্মুলা শেয়ার করে, এতে লাভ ছাড়া ক্ষতি নেই

সুলতান মির্জা: ভারতের কিছু প্রতিষ্ঠান যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে আবিষ্কার করা করোনাভাইরাসের ভ্যাকসিন চূড়ান্ত অনুমোদন পেলে সরাসরি উৎপাদন করবে। ইতোমধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিনের ১০ কোটি ডোজ ভারতের একটি প্রতিষ্ঠান প্রস্তুত করে রেখেছে ,কার্যকর চূড়ান্তÍ অনুমোদন পেলেই ভ্যাকসিন ভারত সরকার নিজেদের দেশে ব্যবহার করবে। সেখান থেকে ভারত যদি বাংলাদেশকে ভ্যাকসিন দেয় কিংবা ফর্মুলা শেয়ার করে এতে বাংলাদেশের লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। করোনাভাইরাস মোকাবেলায় চীনের ভ্যাকসিনের যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন কার্যকরী হবে এটা খুব সহজে অনুমেয়। এমন অবস্থায় যদি ভারত নিজেরা স্ব-ইচ্ছায় বাংলাদেশকে ভ্যাকসিন দিতে চায়, এতে আমাদের ক্ষতি ঠিক কোন লাইনে বিষয়টা বুঝতেছে না।

বিষয় হলো তুমি বাংলাদেশে থাকো, ভারতকে দেখতে পারো না, ভারতের নাম শুনলে তোমার শরীরে আগুন বাইর হয়। কোনো সমস্যা নাই। তুমি এখন থেকেই বিশ্বাস করতে শেখোÑ ভারত থেকে বাংলাদেশে যদি করোনা ভ্যাকসিন আসে, সেটা স্পেসিফিক তোমার নাম মেনশন করে আসবে না। ভারত সরকার ভ্যাকসিন দেবে বাংলাদেশ সরকারকে, বাংলাদেশে সরকারের লাখো-কোটি ফ্যান-ফলোয়ার্স আছে যারা সরকারকে ভালোবাসে। তুমি যেহেতু ভারতে পেঁয়াজ খেয়ে ঢেকুর, ভারতীয় টিভি চ্যানেল দেখে তৃপ্তি সহকারে ফেসবুকে ঢুকেই ভারতের গোষ্ঠী উদ্ধার করো, গ্যারান্টি সহকারে তুমি ধরে নাও তোমার জন্য ভারত করোনার ভ্যাকসিন পাঠাচ্ছে না, এমনকি তোমার জন্য সরকারও ভ্যাকসিন আনবেও না। অতএব, হুদাই চিল্লাপাল্লা করার কিছু নেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ