শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা নিয়ে হু বলে ‘এক কথা’, বিজ্ঞানীরা বলেন ‘আরেক কথা’

 

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস চিরকাল থাকবে এবং ভিন্ন রুপে অবস্থান করবে, এমন শঙ্কা জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিজ্ঞানীরা। এ বিষয়ে বিজ্ঞানী স্যার মার্ক ওয়ালপোর্ট বলেছেন, করোনা থেকে বাঁচতে পর্যায়ক্রমে ভ্যাকসিন নিয়ে টিকে থাকতে হবে। আগামী দুই বছরের মধ্যে করোনা মহামারি বিদায় নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা ডব্লিউএইচও’র প্রধানের এমন মন্তব্যের পরপরই ভাইরাস নিয়ে সতর্ক করলো বিজ্ঞানীরা।

শনিবার ২২ আগস্ট বিবিসি রেডিও টুডে প্রোগ্রামে তিনি বলেন, ভ্যাকসিনের মাধ্যমেই কোভিড-১৯কে নিয়ন্ত্রণে রাখতে হবে। এজন্য বিশ্ববাসীকে বিরতি দিয়ে করোনার টিকা নিতে হবে মনে করেন এই বিজ্ঞানী।

তবে তিনি আরও সতর্ক করেন যে, করোনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিপর্যয় ডেকে আনবে। সুতরাং লকডাউন পরিবর্তে বিকল্প উপায় বের করতে হবে, যেন মৃত্যুর মিছিল ঠেকানো যায়।

এদিকে ইউরোপে করোনা ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে চলে আসলেও আবার প্রকোপ বাড়ছে। যা উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছেন স্যার মার্ক। পর্যটকদের আনাগোনার পাশাপাশি অবাধ মেলামেশার কারণে সংক্রমণ বাড়ছে মনে করেন তিনি।

১৯১৮ সালে ভাইরাসে কমপক্ষে ৫ কোটি মানুষ মারা যান।

সুতরাং করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কার্যকরী এবং নিরাপদ ভ্যাকসিন আবিষ্কারের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ এই বিজ্ঞানীর।

উৎসঃ সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়