শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক নতুন করে মূল্যায়ন করছে

কূটনৈতিক প্রতিবেদক: [২] ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার ঢাকা সফর প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, শুধু বাংলাদেশেই নয়, তিনি মিয়ানমারও যাচ্ছেন। এই পুনর্মূল্যায়নের বাস্তবতা সৃষ্টি হয়েছে স¤প্রতি ভারত-চীন সীমান্ত সংঘর্ষের পর।

[৩] তিনি বলেন, বাংলাদেশ এবং মিয়ানমারের সঙ্গে ভারতের অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে, এজন্য বাংলাদেশের কিছুটা অসন্তুষ্টিও আছে।

[৪] তিনি বলেন, চীনের উদ্দেশে ভারত একটা ক‚টনৈতিক বার্তা দিল, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত দৃঢ়, গভীর।

[৫] সাবেক ক‚টনৈতিক মোহাম্মদ জমির বলেছেন, চীন, নেপাল ও পাকিস্তানের সঙ্গে ভারতের টানাপোড়েন এর মধ্যে শুধু ভ্যাকসিন নিয়ে কথা বলতে অনির্ধারিত সূচিতে ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন বিষয়টি এত সরলীকরণ নয়। তাদের টিকা নিয়ে তো তারাই এখনো নিশ্চিত নয়।

[৭] এই সফর অনেক কিছুর ইঙ্গিত দেয় উল্লেখ করে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, কারণ শুধু চারটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এক ঘণ্টা অনেক বেশি সময়। নিশ্চয়ই দুই দেশের সম্পর্ক উন্নয়ন, অমীমাংসিত ইস্যুসহ আরো অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এই সফর ক‚টনৈতিক মহলে নানা কৌতূহল প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি অস্বাভাবিক।
সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়